দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’ ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন
ছবি: সংবাদ সম্মেলন

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলার পর বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুলু মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাথরঘাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ঝাউডাঙ্গা বাজারে পুরোনো বই, খাতা ও কার্টুনের ব্যবসা করে তিনি জীবিকা নির্বাহ করছেন। গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মো. আক্তারুজ্জামান বাপ্পী ও তাঁর ভাই বাবলু দোকানে এসে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে রবিবার সন্ধ্যার মধ্যে টাকা প্রস্তুত রাখার কথা বলে তাঁরা চলে যান। আলমগীরের অভিযোগ, পরবর্তী সময়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে পাথরঘাটা ব্রিজের মাথা থেকে চার রাস্তার মোড়ে ডেকে নেওয়া হয়। সেখানে আবারও চাঁদার টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁকে কোমর উদ্দীনের স-মিলে নিয়ে লোহার রড, শাবল, হাতুড়ি ও কাঠের চেলা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। 

আরও পড়ুন,দিরাই ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, এ সময় তাঁর পকেটে থাকা নগদ ৪২ হাজার ২০০ টাকা এবং প্রায় দুই হাজার টাকা মূল্যের একটি নকিয়া বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। সেখান থেকে স্বজনেরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত ২১ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন বলে জানান আলমগীর। মামলার নম্বর ৫২। এতে দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে আলমগীর আরও অভিযোগ করেন, আক্তারুজ্জামান বাপ্পী, তাঁর ভাই বাবলু ও তাঁদের সহযোগীদের নিয়ে প্রায় ১৫ জনের একটি দল এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটতরাজের সঙ্গে জড়িত। 

আরও পড়ুন,ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

তাঁদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। মামলা দায়েরের পর থেকেই বাপ্পী তাঁকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাঁকে ও তাঁর দুই ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁদের স্ত্রীদের তুলে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে তিন ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। লিখিত বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আলমগীর। তাঁর অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এলাকায় বিনা অনুমতিতে পুলিশ প্রবেশ করলে পুলিশকেও সাতক্ষীরা ছাড়া করার হুমকি দিয়েছেন বাপ্পী বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন বলেন, তাঁরা শান্তিপ্রিয় মানুষ। ঝাউডাঙ্গা এলাকায় নিরাপদে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে চান। এ জন্য ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের, দুই ভাই ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিষয় : নিরাপত্তা সংবাদ সম্মেলন চাঁদা দাবি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’ ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x