দৈনিক সংবাদ দিগন্ত

নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় জিরো টলারেন্স নীতি জরুরি

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

ছবি: জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তি ও দেশবাসীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নে অবদান রাখছেন। তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক। তিনি বলেন, নারীর মৌলিক মানবিক অধিকার ও আত্মমর্যাদা নিয়ে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন,নাশকতা মোকাবিলায় গণতান্ত্রিক পথ অনুসরণের দাবি রিজভীর

 এ জন্য পরিবার, সমাজ, সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে এগিয়ে আসতে হবে। গোলাম পরওয়ারের মতে, নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে নারী নির্যাতন প্রতিরোধের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। এ ক্ষেত্রে নাগরিকদের নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রের পাশাপাশি গণপরিবহনসহ জনপরিসরে নারীদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

বিবৃতিতে দিবসটির ইতিহাস তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে তিন বোন প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেলকে হত্যা করা হয়। পরে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেয়। তিনি বলেন, বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে। তবে দেশে এখনো ধর্ষণ, হত্যা ও অন্যান্য নিপীড়ন থেকে নারীদের বড় একটি অংশ মুক্তি পাননি। বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরাও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। বিবৃতির শেষাংশে নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধে সরকার, দায়িত্বশীল ব্যক্তি ও দেশবাসীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বিষয় : সম্মান মর্যাদা নারীর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় জিরো টলারেন্স নীতি জরুরি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x