দৈনিক সংবাদ দিগন্ত

হামলার পর নিরাপত্তাহীনতায় কাশিয়ানীর চার হিন্দু পরিবার

কাশিয়ানীর চার হিন্দু পরিবার
কাশিয়ানীর চার হিন্দু পরিবার
ছবি: কাশিয়ানীর চার হিন্দু পরিবার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে চার হিন্দু পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। গত ১৯ নভেম্বর দলটির ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, ১৯ নভেম্বর পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে একটি মিছিল হাইশুর গ্রামে আসে। 

আরও পড়ুন,দেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা, তারিখ ১৬ ডিসেম্বর

একপর্যায়ে মিছিল থেকে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় ঘরবাড়ি ও দোকানে ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলায় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘরেও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া একই ওয়ার্ডের বিএনপি সদস্য অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও পোল্ট্রি খামার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উত্তম বিশ্বাসের একটি কাঁচারিঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

আরও পড়ুন,প্যারিসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সশস্ত্র বাহিনী দিবস

ক্ষতিগ্রস্ত ক্ষিরোদ বিশ্বাস বলেন, তাঁর বসতঘরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি ঘরের সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছেন। এখনো থানায় অভিযোগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি। স্থানীয় সূত্রের ভাষ্য, ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্কে রয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয় : হামলার নিরাপত্তাহীনতায় কাশিয়ানীর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হামলার পর নিরাপত্তাহীনতায় কাশিয়ানীর চার হিন্দু পরিবার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x