খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসার সুযোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ‘আর্ন’ (EARN) প্রকল্পের জেলা পর্যায়ের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, জেলাভিত্তিক লক্ষ্যমাত্রা, অগ্রগতি, সম্ভাবনাময় প্রশিক্ষণ খাত ও বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ের সহযোগী সংস্থা হিসেবে তহজিংডং, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও দ্য আর্থ সোসাইটি কাজ করছে। খাগড়াছড়ি জেলায় প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন,দিরাই ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী পরিচালক বিপেন্দু চাকমা। সভায় জানানো হয়, খাগড়াছড়ির নয়টি উপজেলায় ৫৪টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র বা ভিলেজ-লেভেল ট্রেনিং সেন্টার (VLTC) মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। জেলার মোট ৭ হাজার ৭০০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩ হাজার ৮৪৬ জন তরুণ-তরুণী তালিকাভুক্ত হয়েছেন, যা লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ। অবশিষ্ট ৩ হাজার ৮৫৪ জনকে পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হবে। প্রকল্পের সময়ভিত্তিক পরিকল্পনায় ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৪০ শতাংশ, ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ৭০ শতাংশ এবং জুন ২০২৭-এর মধ্যে শতভাগ তালিকাভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান অগ্রগতি অনুযায়ী খাগড়াছড়ি ডিসেম্বরের নির্ধারিত মাইলফলক ইতোমধ্যে অতিক্রম করেছে।
আরও পড়ুন,ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
প্রকল্পের আওতায় প্রশিক্ষণকেন্দ্র নির্বাচন, কমিউনিটি গ্রুপ গঠন এবং ইউনিয়ন পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণের বিষয় বা ট্রেড নির্বাচনের ক্ষেত্রে উপজেলা ভিত্তিক শ্রমবাজার, তরুণ-তরুণীদের আগ্রহ, নিয়োগকর্তার চাহিদা ও স্থানীয় বাস্তবতা যাচাই করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংক নির্ধারিত অগ্রাধিকারপ্রাপ্ত খাত এবং বিশেষায়িত পেশা থেকে উপযুক্ত ট্রেড নির্বাচন করে প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।প্রশিক্ষণ খাত হিসেবে টেকসই কৃষি ও জৈব চাষ, জৈব সার উৎপাদন, প্রাণিসম্পদ ও দুগ্ধ উৎপাদন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, বিক্রয় ও বিপণন, মোড়কজাতকরণ, পণ্য সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা, মোবাইল আর্থিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন মেরামত, হোটেল-রেস্তোরাঁ ও স্বাস্থ্যসেবা, হালকা প্রকৌশল, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, মোবাইল ফোন মেরামত, পোশাক তৈরি, গাড়ি চালনা, সৌন্দর্যচর্চা, হস্তশিল্প এবং অর্থনৈতিক অঞ্চলভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের সম্ভাবনা তুলে ধরা হয়।

এ ছাড়া পর্যটন ও খাদ্যসেবা, ইকোট্যুরিজম, কমিউনিটিভিত্তিক পর্যটন, আবাসন ও হোমস্টে, রেস্তোরাঁ পরিচালনা, গ্রামীণ সরবরাহ ব্যবস্থা, মোবাইলভিত্তিক বাণিজ্য এবং যন্ত্রপাতি ও যানবাহন মেরামত সেবার মতো সম্ভাবনাময় জীবিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সভায় পার্বত্য অঞ্চলের ভাষাগত ও ভৌগোলিক বিচ্ছিন্নতা, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, দুর্বল যোগাযোগব্যবস্থা, সীমিত ইন্টারনেট ও ডিজিটাল সংযোগ, পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুবিধার ঘাটতি এবং প্রশিক্ষণ অবকাঠামোর সীমাবদ্ধতাকে প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে নারী, আদিবাসী তরুণ-তরুণী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক রীতিনীতি, নিরাপত্তা, চলাচল ও তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে প্রকল্প বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা এবং পাহাড়ের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬