দৈনিক সংবাদ দিগন্ত

রামিসা হত্যা মামলায় আজ শুনানি, আদালতে কড়া নিরাপত্তায় সোহেল-স্বপ্না

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় আজ অনুষ্ঠিত হচ্ছে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার আত্মপক্ষের শুনানি।বুধবার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মামলার গুরুত্বপূর্ণ এই শুনানি।শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।সকাল সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয় দুই আসামিকে। বর্তমানে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।আজকের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন সোহেল রানা ও স্বপ্না।আরও পড়ুন , বৈশ্বিক মঞ্চে নতুন দায়িত্ব, বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রীএরপর মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করবেন আদালত।এর আগে মঙ্গলবার মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।সাক্ষীদের মধ্যে ছিলেন ভিকটিম রামিসার বাবা, মা এবং পরিবারের সদস্যরা। তাদের জবানবন্দিতে উঠে আসে ঘটনার ভয়াবহ ও মর্মান্তিক বর্ণনা।গত ১ জুন আদালত দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গোপনের অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।দেশজুড়ে আলোচিত এই মামলার বিচারিক অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছেন রামিসার পরিবারসহ সচেতন নাগরিকরা।আরও  পড়ুন , বিদ্যুতের নতুন ধাক্কা, বাড়তে পারে খুচরা ও পাইকারি মূল্য

রামিসা হত্যা মামলায় আজ  শুনানি, আদালতে কড়া নিরাপত্তায় সোহেল-স্বপ্না