গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে ‘বাদশা’ (৩০) নামে এক হাজতি পালিয়ে গেছেন। এ ঘটনায় তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।পলাতক রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ-এর ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর হাজতিদের কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। ওই বহরে ছিলেন রাজা ওরফে পিচ্চি রাজা। সন্ধ্যার দিকে বহরটি কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান।
আরও পড়ুন, কক্সবাজারে বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনা, নিহত ১; আহত ১৩
পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে তিনি তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করতে তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করা হয়।এদিকে ঘটনার পর পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান শুরু করেছে। আশপাশের এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।পলাতক হাজতিকে কীভাবে এবং কোন পরিস্থিতিতে নিরাপত্তা বলয় থেকে পালানোর সুযোগ দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিষয় : কারাগার আদালত পুলিশের হেফাজত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন