দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কোলাহলমুক্ত পরিবেশে স্বস্তিতে পথচারীরা

ফুটপাত ব্যবসায়ী না থাকায় দিরাই বাজারে যানজট কম

ছবি: ফুটপাত ব্যবসায়ী না থাকায় দিরাই বাজারে যানজট কম

সুনামগঞ্জের দিরাই বাজারে ফুটপাত ব্যবসায়ীদের উপস্থিতি না থাকায় অন্যান্য দিনের তুলনায় যানজট অনেকটাই কমেছে। এতে বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে বাজারজুড়ে বিরাজ করছে তুলনামূলক কোলাহলমুক্ত ও স্বস্তিদায়ক পরিবেশ। সোমবার (৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, দিরাই বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাতের অংশে ভ্রাম্যমাণ ও ফুটপাত ব্যবসায়ীদের দোকান না থাকায় যানবাহন চলাচলে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। ফলে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। 

আরও পড়ুন, মৌমির উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় পাশে থাকার আশ্বাস বিশিষ্টজনদের

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা জানান, ফুটপাত দখলমুক্ত থাকলে বাজারে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি পথচারীরাও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন। বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি ও শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা। স্থানীয়দের মতে, দিরাই বাজারকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা প্রয়োজন। এতে একদিকে ব্যবসায়ীদের জীবিকা বজায় থাকবে, অন্যদিকে পথচারী ও যানবাহন চলাচলও স্বাভাবিক রাখা সম্ভব হবে।

বিষয় : ফুটপাত দিরাই বাজার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কোলাহলমুক্ত পরিবেশে স্বস্তিতে পথচারীরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
কোলাহলমুক্ত পরিবেশে স্বস্তিতে পথচারীরা
0:00 0:00
1.0x