দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

 খানবাহাদুর আহ্ছানউল্লার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান সাতক্ষীরায়

শিক্ষক সংকটে ধুঁকছে কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়, শূন্য ১০৮ পদ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ও এম এস কর্মসূচি চালু, কেজি ৩০ টাকায় চাল

কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু; আটা সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ- এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০

দেবহাটায় জামায়াত-বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

দেবহাটায় জামায়াত-বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

খানবাহাদুর আহ্ছানউল্লার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান সাতক্ষীরায়

আহ্ছানউল্লার আদর্শ
আহ্ছানউল্লার আদর্শ
ছবি: আহ্ছানউল্লার আদর্শ

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক নবজাগরণে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা তাঁর জীবন, দর্শন ও বহুমুখী কর্মের যথাযথ মূল্যায়নের পাশাপাশি সাতক্ষীরায় তাঁর নামে গুরুত্বপূর্ণ স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান। শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষানুরাগী ও মানবতাবাদী ব্যক্তিত্ব।

আরও পড়ুন,শিক্ষক সংকটে ধুঁকছে কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়, শূন্য ১০৮ পদ

তৎকালীন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করেছেন। শিক্ষা বিভাগে দায়িত্ব পালনকালে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নামের পরিবর্তে রোল নম্বর ব্যবহারের প্রথা চালুসহ শিক্ষা ব্যবস্থায় নানা সংস্কারে তাঁর ভূমিকা ছিল। স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম। ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন। প্রবন্ধে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লাকে শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি এবং সম্প্রীতিমূলক সমাজ গঠনে বঙ্গীয় মুসলিম সমাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক ইকবাল মাসুদ, ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সুধীজন।

আরও পড়ুন,গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বক্তারা বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লার জীবন ও কর্ম দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদগ্ধ মহলে গবেষণার বিষয় হলেও সাতক্ষীরার অনেক মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম তাঁর শিক্ষা ও সমাজ সংস্কারমূলক অবদান সম্পর্কে যথেষ্ট জানে না।  তাঁরা বলেন, তাঁকে শুধু আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে দেখলে তাঁর বৃহত্তর সামাজিক, শিক্ষাগত ও মানবিক অবদান আড়ালে থেকে যায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, গবেষণা এবং প্রচারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।সেমিনারে তাঁর স্মৃতি ও অবদান প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সাতক্ষীরায় তাঁর নামে গুরুত্বপূর্ণ স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন বক্তারা।

বিষয় : আদর্শ সাতক্ষীরায় খানবাহাদুর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

খানবাহাদুর আহ্ছানউল্লার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান সাতক্ষীরায়

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x