বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে উঠে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ড. আব্দুল মান্নান তাঁকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে অনুষ্ঠান ত্যাগ করেন তিনি। অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও আব্দুল মান্নানের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান তাঁকে ‘ফালতু লোক’ বললে ক্ষোভ প্রকাশ করেন রাশেদ খাঁন। তিনি মন্তব্যটি প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন। অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান। তবে রাশেদ খাঁনের দাবি ছিল, যিনি সরাসরি মন্তব্য করেছেন, তাঁকেই তা প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন,গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার নিয়ে যুক্তরাজ্যে আলোচনা করবেন নাহিদ
আব্দুল মান্নান বক্তব্য প্রত্যাহার না করায় সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ছেড়ে বেরিয়ে যান তিনি। এর আগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের অভিযোগ তুলে বক্তব্য দিয়েছিলেন রাশেদ খাঁন। এ অভিযোগ নাকচ করে ১১ নভেম্বর জাতীয় সংসদে বক্তব্য দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই বক্তব্যে তিনি রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে ‘সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক’ বলে মন্তব্য করেন এবং ‘ফালতু লোক’ আখ্যা দেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিরা। ১২ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে জামায়াত আমিরের মন্তব্যের সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি নিজের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও অতীত ভূমিকার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। টকশোতে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে ভূমিকা, কারাবরণ এবং তৎকালীন সরকারের আমলে মামলায় রিমান্ডে নির্যাতনের অভিযোগের কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন,প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের সম্ভাব্য নেতাদের তালিকা
২০২৫ সালের ৭ মে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্যাতনের অভিযোগ দাখিল করেন। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তাধীন রয়েছে। রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলীয় পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ২০২৬ সালের জুলাইয়ে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬