দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবু ত্বহা ও আজহারীর নামে ছড়ানো ভিডিওর বক্তব্য ও স্ক্রিপ্ট হুবহু একই

আবু ত্বহা ও আজহারীর নামে ছড়ানো স্ক্রিপ্ট হুবহু একই

ছবি: আবু ত্বহা ও আজহারীর নামে ছড়ানো স্ক্রিপ্ট হুবহু একই

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে দেশের জনপ্রিয় বেশ কয়েকজন ইসলামী বক্তার নামে তৈরি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে জনপ্রিয় তিন বক্তা—আবু ত্বহা মোহাম্মদ আদনান, মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর নামে ছড়ানো মোট চারটি ভাইরাল ভিডিও শনাক্ত করা হয়েছে। এসব ভুয়া ভিডিওতে বক্তাদের জামায়াত ও শিবিরের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে শোনা গেলেও, ফ্যাক্টচেক বা তথ্যানুসন্ধানে সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন,প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের সম্ভাব্য নেতাদের তালিকা

অনুসন্ধানে জানা গেছে, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও মিজানুর রহমান আজহারীর নামে প্রচারিত ভিডিও দুটিতে হুবহু একই স্ক্রিপ্ট ও বক্তব্য ব্যবহার করা হয়েছে, যেখানে জামায়াতের সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়। হাইভ মডারেশনের বিশ্লেষণে ভিডিওগুলো ৯৯ শতাংশের বেশি এআই-জেনারেটেড বলে প্রমাণিত হয়েছে এবং সিন্থ আইডির বিশ্লেষণে সেগুলো গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে শনাক্ত হয়েছে। একইভাবে, শায়খ আহমাদুল্লাহর নামেও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের চরিত্র ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলে আরও দুটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

বিষয় : আজহারী আবু ত্বহা ভিডিওর বক্তব্য

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবু ত্বহা ও আজহারীর নামে ছড়ানো ভিডিওর বক্তব্য ও স্ক্রিপ্ট হুবহু একই

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x