ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী-এর নাম, ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করে প্রতারণার মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।আরও পড়ুন, মোহাম্মদপুরে ১০০ ফুট সড়ক দখলে হকাররা, তিন লেনই বন্ধশুক্রবার (১৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. আব্দুর রহমান মানিক ওরফে রাহাত (২৮) এবং ফুরকান মিয়া (২২)।আরও পড়ুন, লালবাগে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবক আহতমামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক সামিম হাসান তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরও পড়ুন, মোহাম্মদপুরে রিকশায় ফেরার পথে শিক্ষার্থীকে ছুরি ঠেকিয়ে ছিনতাইঅভিযোগ অনুযায়ী, আসামিরা ড. আজহারীর এআই-জেনারেটেড ভিডিও ও গ্রাফিক ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ‘আশ-শিফা অরগানিক ডট কম’সহ বিভিন্ন ওয়েবসাইটে কথিত যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা হতো।আরও পড়ুন, ঢাকার সড়কে চরম বিশৃঙ্খলা, ব্যাটারিচালিত রিকশা ও যানবাহনের দাপটে ভেঙে পড়ছে ট্রাফিকতদন্তে জানা গেছে, চক্রটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আজহারীর কণ্ঠ ও ছবি হুবহু নকল করে প্রচারণা চালাত, যা দেখে অনেকেই বিভ্রান্ত হতেন। এর আগে একই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের মধ্যে কিছু আসামি রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে এ ঘটনায় একটি সংগঠিত সাইবার প্রতারণা চক্র সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে।