ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোকবার্তায় শায়খ আহমাদুল্লাহ বলেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়ার তাওফিক দান করুন।
আরও পড়ুন: আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ
এদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, আবরার ফাহাদ ও আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরো বলেন, আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগ কবুল করুন, তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।
আপনার মতামত লিখুন