কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা মন্তব্য করেছেন যে, কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আসরের নামাজের পর মঞ্চে এসে প্রায় এক ঘণ্টা বক্তব্য প্রদানকালে তিনি নবীজির আমলের পরিস্থিতির কথা উল্লেখ করে মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশ্যে বেশ কিছু আক্রমণাত্মক ও বিতর্কিত শব্দ ব্যবহার করেন। বক্তব্যের একপর্যায়ে নিজের সাম্প্রতিক অডিও ফাঁসের প্রসঙ্গ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আমির হামজা। তিনি প্রশ্ন তোলেন, ২০১২ সাল থেকে তিনি ওয়াজ-নসিহত করে আসলেও ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই কেন হঠাৎ এসব পুরনো বিষয় সামনে আনা হচ্ছে এর পেছনে কোনো হীন উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এ ছাড়া নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার দাবি জানিয়ে তিনি রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিল করা নারীদের প্রতি কিছু আপত্তিকর মন্তব্য করেন।
আরও পড়ুন,দেশে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি ও মেধাবীদের কর্মসংস্থানের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই মাহফিলে স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই মাহফিল আয়োজনকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসন ওই মাঠে মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে। একই দিনে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, এমপি আবু তালিব এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে থানায় এক জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে প্রশাসনের পক্ষ থেকে মাহফিল আয়োজনের অনুমতি মিললেও, শুক্রবারের অনুষ্ঠানে আমির হামজার বিতর্কিত বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিষয় : অভিযোগ চক্রান্ত ক্ষোভ প্রকাশ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬