ডিসেম্বর জুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওয়ারী থানা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আয়োজনে সহযোগিতা করে। মিছিলটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের আগে বক্তব্যে ইশরাক বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে পলাতক শেখ হাসিনা ও তাঁর নেতারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বাসে আগুন ও পটকা বিস্ফোরণের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলার ঘোষণা দেন এই সংসদ সদস্য। ইশরাক বলেন, গত সোমবার সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন, শিল্পাঞ্চলে শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। ৭ নভেম্বরের র্যালির প্রসঙ্গ তুলে ইশরাক বলেন, তারেক রহমানের নেতৃত্বে ওই কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। ডিসেম্বর বিজয়ের মাস হওয়ায় পুরো মাস রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন তাঁরা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জানান ইশরাক। তাঁর দাবি, গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা উচিত। ভারত সরকারের প্রতি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। নিজেদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ইশরাক বলেন, ১৭ বছর তাঁরা রাজপথে ছিলেন এবং ক্ষমতায় যাওয়ার পরও রাজপথের রাজনীতি ভুলে যাননি। তাঁদের শক্তির উৎস জনগণ ও বাংলাদেশের রাজপথ।দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে আপস না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। দেশের প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার কথাও জানান তিনি।
বিষয় : দুর্নীতি মাদক চাঁদাবাজির

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬