দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মন-মানসিকতারও পরিবর্তন আনতে হবে। দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অদক্ষ চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সেবা করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন, শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ ১৬ নভেম্বর

রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কাজের অজুহাতে চলে যান। এ মানসিকতার পরিবর্তন জরুরি। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অনেক অব্যবস্থাপনা দূর করা সম্ভব। পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু পরিবর্তনের প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ (স্যুভেনির) উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বিষয় : রাষ্ট্রপতি চিকিৎসাসেবা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x