এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত। পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন, প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার: তথ্যমন্ত্রী
এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। বিস্ফোরণে কেউ আহত বা হতাহত হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করা হয়। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিলেন। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এসআই দেবব্রত। তবে এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬