সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক সুরক্ষা নিয়ে সুখবর দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
একীভূত হওয়া ৫ ব্যাংকের সব ধরনের আমানতকারীরা একবারে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগসহ নিয়মিত মুনাফা উত্তোলন করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ পাবেন বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।আরো পড়ুন বিএসইসি-ইউএনডিপি থিম্যাটিক বন্ড বাজার শক্তিশালী করতে চুক্তি স্বাক্ষরগভর্নর বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে; এসব নিরসনের চেষ্টা করা হচ্ছে।কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এসব সমস্যা ধীরে ধীরে চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানে কাজ করা হয়।’