প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ
সংবাদ দিগন্ত ||
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত। পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।আরও পড়ুন, প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার: তথ্যমন্ত্রী এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। বিস্ফোরণে কেউ আহত বা হতাহত হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করা হয়। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিলেন। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এসআই দেবব্রত। তবে এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত