দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার। সংশোধিত আইনে প্রেস কাউন্সিলকে আরও ক্ষমতাশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিল সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হতে পারে প্রতিষ্ঠানটিকে। প্রস্তাবিত আইনে সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে। মিথ্যা, বিভ্রান্তিকর ও হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা এবং জনস্বার্থবিরোধী সংবাদ প্রচারের বিষয়গুলোও এর আওতায় আসবে।

আরও পড়ুন, সরকারি পেনশনভোগীদের জন্য নতুন প্রজ্ঞাপন জারি

এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণের ক্ষেত্রে সংবাদপত্র, সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা পাবে প্রেস কাউন্সিল। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগের প্রস্তাব রয়েছে। অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে। তিনি জানান, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার ক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয় : সাংবাদিক তথ্যমন্ত্রী প্রেস কাউন্সিল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x