দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অনুপস্থিতি ও অসদাচরণে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ
ছবি: বাংলাদেশ পুলিশ

কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার যোগাযোগ ও নোটিশ দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকেই তার বরখাস্ত কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি ডেপুটি স্পিকার

সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছরের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এএসপি সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে নিয়ে অনুমতি ছাড়া দিনাজপুরে অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুৎফর রহমানকে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো এবং পরে আটকে রেখে টাকা দাবি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এএসপি আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামানের বিরুদ্ধে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁদেরও বরখাস্ত করা হয়েছে। তাঁদের বরখাস্তের কার্যকর তারিখ যথাক্রমে ২০২৪ সালের ১৪ অক্টোবর, ১৮ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জানুয়ারি। অন্যদিকে, এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিভাগীয় তদন্তের পর প্রথমে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে শাস্তি পরিবর্তন করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিষয় : পুলিশ বরখাস্ত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অনুপস্থিতি ও অসদাচরণে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x