দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ছবি: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী—কাউকেই ফোনে পাননি তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান ডেপুটি স্পিকার। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি তুলে ধরেন। ডেপুটি স্পিকার বলেন, বুধবার রাতে ঘটনার খবর পেয়ে রাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে একজন সংসদ সদস্য তাঁকে ফোন করেন। খবর পাওয়ার পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এরপর আইনমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি। পরে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেন, কিন্তু তাঁকেও ফোনে পাননি। তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে কিংবা অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তা সবার ওপরই প্রভাব ফেলে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

আরও পড়ুন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাহিদ ইসলামকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, প্রতিবেদন ও সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে মামলা দায়ের, তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে জাতীয় সংসদে কোনো সিদ্ধান্ত বা প্রতিবেদন উপস্থাপনের প্রয়োজন হলে তা যথাযথ প্রক্রিয়ায় করা হবে। এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি তাঁদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিষয়টি স্পষ্ট করে জানানো উচিত। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেন, তাঁদের পরিবার আক্রান্ত হলে অন্য রাজনৈতিক নেতাদের পরিবারও ভবিষ্যতে হামলার ঝুঁকিতে পড়তে পারে। উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোলবোমা হামলার অভিযোগ করে এনসিপি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বিষয় : অগ্নিকাণ্ড ডেপুটি স্পিকার নুসরাত তাবাসসুম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x