কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পরিচালিত অভিযানে দুই ছিনতাইকারী, ১৪ মাদকসেবী এবং দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই ছিনতাইকারী হিসেবে শনাক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বার্মিজ মার্কেট এলাকার বইল্যাপাড়ার জাফর আলমের ছেলে তানজিব হাসান বাপ্পি (৩০) এবং রামু উপজেলার রশিদনগরের আবদুল মাবুদের ছেলে মো. আল আমিন (২২)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তানজিব হাসান বাপ্পির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় পূর্বে দায়ের করা চুরি ও মালামাল গ্রহণসংক্রান্ত একটি মামলা এবং হত্যা মামলার তথ্য রয়েছে। এ ছাড়া অভিযানে ১৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া, মহেশখালী, কক্সবাজারের চকরিয়া, উখিয়া এবং কক্সবাজার সদর এলাকার বাসিন্দা রয়েছেন।
আরও পড়ুন, বরিশাল শিক্ষা প্রকৌশলে ১১০ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ
গ্রেপ্তারকৃতরা হলেন—নাসির উদ্দিন (৩৫), মো. মজিবুল হক (২৭), আবু তালেব (২৫), মো. নাসির (২৪), গিয়াস উদ্দিন (২০), মোশারফ হোসেন জয় (৩৫), আব্দুল হাকিম (২২), আবুল হাশেম (৪৫), মো. জাহাঙ্গীর আলম (২৬), রায়হান সিকদার (১৯), সাকিব (২০), ওমর ফারুক প্রকাশ বাবু (১৯), তৌহিদুল ইসলাম (২৩) ও মো. শিহাব (১৮)। অন্যদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—কক্সবাজার সদরের নয়াপাড়া এলাকার মো. রেজাউল করিম এবং মধ্যম বাহারছড়া এলাকার মোহাম্মদ রফিক আহমদ। পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
বিষয় : গ্রেপ্তার কক্সবাজার পুলিশের অভিযান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬