জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নাম প্রদর্শন এবং পরে সেই নামের বানান ভুল লেখার ঘটনায় জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান-কে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।আরও পড়ুন, জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা সরকারেরপ্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা ডা. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে প্রজ্ঞাপনে অভিযোগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।আরও পড়ুন, ফিরতি ফ্লাইটে দেশে আসছেন হাজিরা, মৃত্যু ৩৭ বাংলাদেশিরদায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় প্রদর্শিত বিরল অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ডোনাল্ড ট্রাম্প-এর নাম ভুলভাবে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। সূত্রগুলোর দাবি, শুধু বানান ভুল নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে ব্যবহার করাও প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে বিবেচিত হয়েছে।প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নাম ব্যবহারের বিষয়টি এবং বানান বিভ্রাট—দুটি বিষয়ই আলোচনায় আসে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পৃথক এক প্রজ্ঞাপনে ডা. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ডা. মো. হাবিবুর রহমান-কে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।আরও পড়ুন, মামলাজটের মাঝেও রামিসা হত্যার ন্যায়বিচারের আশ্বাসঈদুল আজহার আগে প্রায় ৭০০ কেজি ওজনের বিরল অ্যালবিনো মহিষটি দেশজুড়ে আলোচনায় আসে। এর গোলাপি-সাদা রং, মাথার সামনের সোনালি চুল এবং বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে প্রাণীটির নামকরণ করেন।আরও পড়ুন, ১ জুলাই থেকে আসতে পারে নবম পে-স্কেল, বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতনপরে প্রাণীটি দেশি-বিদেশি গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় এবং সরকার সংরক্ষণের স্বার্থে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে। তবে চিড়িয়াখানায় প্রদর্শনের সময় পরিচিতি ফলকে নামের বানান ভুল লেখা হলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে ফলক পরিবর্তন করে মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন করা শুরু হয়।