দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেবহাটায় শামীম হত্যা: আদালতে ১৬৪ ধারায় প্রধান আসামির স্বীকারোক্তি

ধর্মীয় পরিচয়ে বৌদ্ধ:  ভক্তি ও বিশ্বাসের টানে বাড়ির আঙিনায় শারদীয় দুর্গাপূজা

১০ বছরে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্ত্রীকে হত্যার দায়ে আটক প্রবাসী স্বামী

স্বদেশ আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ / মাদ্রাসায় বার্ষিক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে মাদক কেনাবেচার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি অস্ত্র-গুলি

টাঙ্গাইলে কালভার্টে বাঁশ ব্যবহার করায় কার্যসহকারী চাকরিচ্যুত,

আলীকদমে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারিতে চেয়ারম্যানসহ ৩ জন বরখাস্ত

রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারিতে চেয়ারম্যানসহ ৩ জন বরখাস্ত

রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা, ভুয়া নাগরিক ও ওয়ারিশ সনদ প্রদান এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপসচিব জিয়াউর রহমান।সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন— ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকের হোসেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ।

আরও পড়ুন, লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতাকে লাথি

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ চলাকালে অভিযুক্তরা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও ওয়ারিশ সনদ প্রদান, জাতীয়তা ও পরিচয়সংক্রান্ত অসঙ্গতিপূর্ণ কাগজপত্র সংগ্রহে সহযোগিতা, অর্থের বিনিময়ে ভোটার তালিকাভুক্তিতে সহায়তা এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় সরকার বিভাগ বলছে, অভিযুক্তদের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থের পরিপন্থী। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারা অনুযায়ী তাদের নিজ নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

বিষয় : বরখাস্ত অন্তর্ভুক্ত রোহিঙ্গা ভোটার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আলীকদমে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারিতে চেয়ারম্যানসহ ৩ জন বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x