কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর চারা গাছে পানি দেওয়ার সময় লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন সেই পানিতেই হাত ধুচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সময় সংসদ সদস্য আবুল কালাম তাকে লাথি মারেন।
আর ও পড়ুন, কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০
ঘটনাটি গত ৪ এপ্রিলের হলেও সোমবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।তবে ঘটনার বিষয়ে আবুল হোসেন মিলন গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার অনুসারীরা জানিয়েছেন, তিনি এ বিষয়ে কথা বলতে চান না।অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিষয় : কর্মসূচি বৃক্ষরোপণ নেতাকে লাথি

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন