দৈনিক সংবাদ দিগন্ত

ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।বুধবার (২২ এপ্রিল) দুপুরে শতাধিক আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রদক্ষিণ করে অ্যানেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।আরও পড়ুন, গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক না করায় হাইকোর্টের রুল জারিমিছিল শেষে আইনজীবী নেতারা জানান, অবিলম্বে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত কালো পতাকা কর্মসূচি পালন করবেন আন্দোলনরত আইনজীবীরা।                        এসময় আইনজীবীরা আদালতের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেন। আইনজীবী নেতা অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং তাদের আদালতে প্রবেশের সুযোগ না দেওয়া বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ।আরও পড়ুন, ভার্চুয়াল কোর্টে গতি এসেছে, সংকট হয়নি: অ্যাটর্নি জেনারেলতিনি আরও বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের উপস্থিতি অপরিহার্য। আইনজীবীদের অভিযোগ, ক্যামেরা ট্রায়ালের আশঙ্কায় সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান।

ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ