‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে র্যালি ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে কসবা-কুটি ফায়ার স্টেশনের কমান্ডার রিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একদল প্রশিক্ষিত কর্মী অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
আরোও পড়ুন,ফুলবাড়ীয়ায় আ.লীগ নেতা হারুন গ্রেপ্তার, আসামি বিস্ফোরক মামলার
এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগকালীন করণীয় ও নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় মহড়া প্রত্যক্ষ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, ফায়েজুল ইসলাম আখন্দ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম প্রমুখ। এ সময় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ প্রত্যক্ষ করেন।
বিষয় : কর্মসূচি আন্তর্জাতিকচক্রান্ত দুর্যোগ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন