ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান,
আরও পড়ুন,মাদারগঞ্জে দায়সারাভাবে দুর্যোগ প্রশমন দিবস পালন, প্রশ্নে পিআইও কার্যালয়
হারুন অর রশিদ এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন এবং কয়েক মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ। তবে তাঁকে গ্রেপ্তারের কারণ, সংশ্লিষ্ট মামলার অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন