দৈনিক সংবাদ দিগন্ত

বিভাগীয় ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে সেখানে নিজেকেই এক নম্বর আসামি করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে লিখিত বক্তব্যের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তিনি জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং ওসির বিরুদ্ধে বিভাগীয় কোনো পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির পথ বাছবেন তিনি।

আরও পড়ুন,পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নতুন বিএনপি

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার রাতে। দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে সরাইল থানায় যান ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ওসির কক্ষে অবস্থানকালে ওসির সাথে তাঁর তীব্র বাদানুবাদ হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়েই রুমিন ফারহানা স্পষ্ট জানান, কোনো মামলা দায়ের হলে তাঁকে যেন প্রধান আসামি করা হয়। তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরাফাতুল ইসলাম জানিয়েছেন, জিডিটি কোনো আনুষ্ঠানিক অভিযোগ নয়; থানা এলাকায় অনাকাঙ্ক্ষিত ও উল্লেখযোগ্য ঘটনা ঘটলে পুলিশ তা জিডিমূলে নথিভুক্ত রাখে।

বিষয় : কর্মসূচি হুঁশিয়ারি ব্যবস্থা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিভাগীয় ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে সেখানে নিজেকেই এক নম্বর আসামি করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে লিখিত বক্তব্যের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তিনি জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং ওসির বিরুদ্ধে বিভাগীয় কোনো পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির পথ বাছবেন তিনি।

আরও পড়ুন,পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নতুন বিএনপি

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার রাতে। দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে সরাইল থানায় যান ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ওসির কক্ষে অবস্থানকালে ওসির সাথে তাঁর তীব্র বাদানুবাদ হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়েই রুমিন ফারহানা স্পষ্ট জানান, কোনো মামলা দায়ের হলে তাঁকে যেন প্রধান আসামি করা হয়। তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরাফাতুল ইসলাম জানিয়েছেন, জিডিটি কোনো আনুষ্ঠানিক অভিযোগ নয়; থানা এলাকায় অনাকাঙ্ক্ষিত ও উল্লেখযোগ্য ঘটনা ঘটলে পুলিশ তা জিডিমূলে নথিভুক্ত রাখে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x