দৈনিক সংবাদ দিগন্ত

পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নতুন বিএনপি

পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ

ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো কার্যকর মূল্য নেই এবং এতে বিরোধী দলের বক্তব্য কিংবা জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন করা হচ্ছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই সংসদটি বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে এবং বর্তমান সংসদ ৫ বছর টিকবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

আরও পড়ুন,দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দলের ভূমিকার অঙ্গীকার

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও ক্ষমতায় এসে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা ও এলপিজি গ্যাসের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরেন। এছাড়া সায়েদাবাদ-যাত্রাবাড়ীসহ দেশের পরিবহন খাতের চাঁদাবাজি এবং মাদকের হটস্পটগুলো বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এনসিপির এই শীর্ষ নেতা। সরকারের এই ব্যর্থতা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

বিষয় : বিএনপি পরিবহন সিন্ডিকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নতুন বিএনপি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো কার্যকর মূল্য নেই এবং এতে বিরোধী দলের বক্তব্য কিংবা জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন করা হচ্ছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই সংসদটি বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে এবং বর্তমান সংসদ ৫ বছর টিকবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

আরও পড়ুন,দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দলের ভূমিকার অঙ্গীকার

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও ক্ষমতায় এসে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা ও এলপিজি গ্যাসের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরেন। এছাড়া সায়েদাবাদ-যাত্রাবাড়ীসহ দেশের পরিবহন খাতের চাঁদাবাজি এবং মাদকের হটস্পটগুলো বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এনসিপির এই শীর্ষ নেতা। সরকারের এই ব্যর্থতা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x