প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নতুন বিএনপি
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো কার্যকর মূল্য নেই এবং এতে বিরোধী দলের বক্তব্য কিংবা জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন করা হচ্ছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই সংসদটি বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে এবং বর্তমান সংসদ ৫ বছর টিকবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।আরও পড়ুন,দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দলের ভূমিকার অঙ্গীকারনাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও ক্ষমতায় এসে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা ও এলপিজি গ্যাসের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরেন। এছাড়া সায়েদাবাদ-যাত্রাবাড়ীসহ দেশের পরিবহন খাতের চাঁদাবাজি এবং মাদকের হটস্পটগুলো বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এনসিপির এই শীর্ষ নেতা। সরকারের এই ব্যর্থতা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় জনগণকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত