দৈনিক সংবাদ দিগন্ত

সাবেক অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ৩ খ বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে জুবাইদা রহমান

আদেশে আরও বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ১২ ১ বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাময়িক বরখাস্তের সময়ে মো. আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ারও অধিকারী হবেন।তবে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগের বিস্তারিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বিষয় : বরখাস্ত আপেল মাহমুদ অতিরিক্ত ডিআইজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ৩ খ বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে জুবাইদা রহমান

আদেশে আরও বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ১২ ১ বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাময়িক বরখাস্তের সময়ে মো. আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ারও অধিকারী হবেন।তবে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগের বিস্তারিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x