দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ

জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপির

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

জেলা গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যবসায়ী আটক

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ
উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ
ছবি: উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ

‎রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল  ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমপি) আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার  (৫ নভেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বাছাইকৃত ১৮৪ জন নারী প্রার্থীর অংশগ্রহণে উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। নির্বাচিত নারী কর্মীরা আগামী পাঁচ বছর বড়বিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। ‎নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,  রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। ‎এ সময় বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা   বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রাথমিকভাবে বাছাই করা ১৮৪ জন নারী প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে কর্মকর্তারা প্রার্থীদের নামের তালিকা তৈরি করে ক্রমিক নম্বর প্রদান করেন। সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জন নারীকে নির্বাচিত করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

আরও পড়ুন, শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

‎উপজেলা এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, গঙ্গাচড়া উপজেলার মধ্যে বড়বিল ইউনিয়নে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। ‎উল্লেখ্য, আরআরএমপি প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ১০ জন নারী কর্মী আগামী পাঁচ বছর বড়বিল ইউনিয়নের কর্ম এলাকায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আসবে, অন্যদিকে স্থানীয় নারীদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিষয় : গঙ্গাচড়া উন্মুক্ত লটারি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x