ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা এ মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদূর রহমান দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় একটি মিছিল করেন।
আরও পড়ুন,নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
এ সময় তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। পুলিশের দাবি, ওই ঘটনায় অর্থদাতা ও মদদদাতা হিসেবে দিলীপ আগরওয়ালার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে পলাতক সহযোগীদের পরিচয়, পরিকল্পনা এবং বিস্ফোরক সরবরাহের উৎস সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।এর আগে গত ১৯ অক্টোবর বনানীর একটি বাসা থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ডিবি। এরপর অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। ২১ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। পরে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৭ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২ নভেম্বর দুদকের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬