২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তার নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে প্রায় ১৩ হাজার পুরুষ ও নারী রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। তাকে সহযোগিতা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
আরও পড়ুন,দেশজুড়ে ৭৭ শাখায় নতুন আমিরের দায়িত্ব বণ্টন
মোট ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ভোট দেন রুকনরা। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। এ প্রক্রিয়ায় কোনো প্রার্থী থাকেন না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-২০০৫ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে যুক্ত হন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রমনা থানা জামায়াতের আমির, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থীও ছিলেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬