দৈনিক সংবাদ দিগন্ত

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জামায়াত-এনসিপিকে পাশে পাওয়া যাবে না: রাশেদ

মো. রাশেদ খান

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ শরিফ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। রাজনৈতিক স্বার্থে দল দুটি শহীদ ওসমান হাদীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি টানা তিন মাস রাজপথে সতর্ক অবস্থান রাখার বিকল্প নেই। তাঁর দাবি, দীর্ঘ সময় নীরব থাকার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। যেকোনো সামাজিক আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য দাবি প্রসঙ্গে রাশেদ খান বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড গঠনের কথা জানানো হয়েছে। 

আরও পড়ুন,শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে: শফিকুর রহমান

সেখানে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। কোনো পক্ষের এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন তিনি। রাশেদ খানের অভিযোগ, নাহিদ ইসলামের বক্তব্য শ্রমিক আন্দোলনকে উসকে দিতে পারে এবং আন্দোলনে আওয়ামী লীগের দুর্বৃত্তদের অংশগ্রহণকে উৎসাহিত করতে পারে। আন্দোলনের নামে অরাজকতা, ভাঙচুর ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি। রাশেদ খান আরও দাবি করেন, আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সরকারকে একদিকে বিরোধী দল, অন্যদিকে পতিত স্বৈরাচারী শক্তির চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত ও এনসিপিকে ভবিষ্যতে পাশে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে জামায়াত ও এনসিপি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা না করে বিরোধিতার পথ বেছে নিতে পারে। পোস্টের শেষাংশে রাশেদ খান দাবি করেন, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন।

বিষয় : জামায়াত ফ্যাসিবাদবিরোধী এনসিপিকে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জামায়াত-এনসিপিকে পাশে পাওয়া যাবে না: রাশেদ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x