দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ

জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপির

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

জেলা গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যবসায়ী আটক

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান
সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরায় এক ভিডিও কনফারেন্সিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করার মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজনের উদ্বোধন ঘোষণা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আলী, জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার এবং সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন, বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোর ও তরুণদের মেধা, মনন এবং ক্রীড়া প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের উদ্যোগকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। বক্তারা আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার যাতে স্বচ্ছন্দ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তারা। সভায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের কারিগরি প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বিষয় : সাতক্ষীরা নতুন কুঁড়ি স্পোর্টস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x