দৈনিক সংবাদ দিগন্ত

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ ইসলাম
রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ ইসলাম
ছবি: রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ ইসলাম

পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে দেশের পক্ষে অবস্থান নিতে না পারলে নাহিদ ইসলামকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ছাত্রদল সভাপতি। স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিজেকে এভাবে জাতির সামনে হাস্যকর হিসেবে উপস্থাপন না করার জন্য নাহিদ ইসলামকে অনুরোধ করছি। লক্ষ লক্ষ পোশাক শ্রমিকের মাঝে কিছুসংখ্যক শ্রমিকও আপনার নির্দেশ পালন করলেন না।’ তিনি আরও লেখেন, ‘আপনার এ ধরনের অপমান আমাদের মেনে নিতে কষ্ট হয়। জামায়াতকেন্দ্রিক পিছুটান থাকায় দেশের পক্ষে অবস্থান গ্রহণ করতে না পারলে প্রয়োজনে চুপ থাকুন। তারপরও জুলাইয়ের অগ্রসৈনিক হিসেবে নিজের ইমেজকে ভূলুণ্ঠিত করবেন না।’

আরও পড়ুন, নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ

এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে যান নাহিদ ইসলাম। সেখানে তিনি শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে। শ্রমিক ভাইবোনদের বলব, আপনারা সতর্ক থাকবেন। আমরা শ্রমিকদের ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছি।’ নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা হতে পারে। এসব শক্তির বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বিষয় : নাহিদ ইসলাম শ্রমিক আন্দোলন রাকিবুল ইসলাম রাকিব

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x