দৈনিক সংবাদ দিগন্ত

টেকসই বিনিয়োগে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন

টেকসই বিনিয়োগে
টেকসই বিনিয়োগে
ছবি: টেকসই বিনিয়োগে

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ভোগনির্ভর অর্থনীতির পরিবর্তে টেকসই বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তার আলোকেই দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্য অর্জনে বৈদেশিক বাণিজ্যিক স্বার্থ ও সুবিধা সুসংহত করতে অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, 

আরও পড়ুন,মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন সম্প্রসারণে গুরুত্ব

বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশে মার্কিন ব্যবসায়ী ও কোম্পানিগুলোর স্বাচ্ছন্দ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে সরকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন বাস্তবায়ন জোরদার করা গেলে বাংলাদেশে মার্কিনসহ অন্যান্য বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তি দেশের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশে নতুন সুযোগ তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শো আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

বিষয় : অর্থনীতি ট্রিলিয়ন ডলার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

টেকসই বিনিয়োগে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x