দৈনিক সংবাদ দিগন্ত

ডিসেম্বর থেকেই নবম পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা

নবম পে স্কেল
নবম পে স্কেল
ছবি: নবম পে স্কেল

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ অর্থ বরাদ্দে অর্থ বিভাগের মৌখিক সম্মতি পাওয়া গেছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকেই নতুন বেতন স্কেলে বেতন পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক চীনে অবস্থানকালে অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তাঁর উদ্যোগে ডিসেম্বর থেকে নতুন পে স্কেলে বেতন দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে বেতন দিতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ছাড়ে মৌখিক সম্মতি দিয়েছেন অর্থ সচিব। এখন আনুষ্ঠানিকতা শেষে সম্মতিপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে। চলতি মাসের মধ্যেই এ-সংক্রান্ত চিঠি পাঠানোর কথা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরেই যেন শিক্ষক-কর্মচারীরা নতুন পে স্কেলে বেতন পান, সে চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে নতুন স্কেলে বেতন পাওয়া যাবে। কোনো কারণে তা সম্ভব না হলে জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন দেওয়া হতে পারে। এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ বিভাগের কাছে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ছয় মাসের বকেয়াসহ ১২ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য এ অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

আরও পড়ুন, কবে হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, জানাল এনটিআরসিএ

গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ছয় মাসের বকেয়াসহ ১২ মাসের হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায়। পরে ওই বিভাগের পক্ষ থেকে অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়। হিসাব বিবরণী অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৫৫ টাকা প্রয়োজন। অন্যদিকে বেসরকারি কলেজগুলোর জন্য প্রয়োজন ৭৩৬ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৪০১ টাকা। দুই খাত মিলিয়ে মোট অতিরিক্ত অর্থের প্রয়োজন ৩ হাজার ২৬৭ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২৫৬ টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার কাজ করছে। নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : এমপিওভুক্ত শিক্ষক নবম পে স্কেল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বর থেকেই নবম পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x