শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও মেধা-মননের চর্চা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে টাঙ্গাইলের সখীপুরে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।
আরও পড়ুন, গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবাল, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় ও সৃজনশীল শিশু-কিশোরদের নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি হবে। খেলাধুলার চর্চার মধ্য দিয়ে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে উঠবে। তারা আরও বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬