দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী, দিলেন নগদ অর্থ ও খাদ্যসামগ্রী

নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সখীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ

জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপির

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী, দিলেন নগদ অর্থ ও খাদ্যসামগ্রী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী

ছবি: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী

‎রংপুরের গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সর্বস্ব হারানো দুই ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের পশ্চিম নবনীদাস (মাঠের পাড়) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। ‎গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ওই গ্রামের মৃত সতীশ চন্দ্র রায়ের ছেলে অশোক চন্দ্র রায় (৫০) ও তাঁর ছোট ভাই নরেশ চন্দ্র রায়ের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তাঁদের তিনটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ‎অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমজীবী অশোক চন্দ্র রায়। দীর্ঘদিনের পরিশ্রমে ছেলের ভবিষ্যৎ ও নতুন বাড়ি নির্মাণের জন্য জমিয়ে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা আগুনে পুড়ে গেছে। এর মধ্যে মাত্র ৫০ হাজার টাকা আংশিক পোড়া অবস্থায় উদ্ধার করতে পেরেছেন তিনি। এ ছাড়া মেয়ের বিয়ের সময় দেওয়া প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকারও আগুনে নষ্ট হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

‎আরও পড়ুন, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সখীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

‎ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, অগ্নিকাণ্ডে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তাঁদের তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় পরিবার দুটির সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ‎এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, গঙ্গাচড়া ইউনিয়ন আমির মনিছুর রহমান, বড়বিল ইউনিয়ন আমির সোহাগ মিয়াসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

বিষয় : খাদ্যসামগ্রী গঙ্গাচড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী, দিলেন নগদ অর্থ ও খাদ্যসামগ্রী

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x