চলমান আঞ্চলিক সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের প্রতি মানবিক সহায়তা হিসেবে ২৪০ টন খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একাধিক বিশেষ ফ্লাইটে ধাপে ধাপে খাদ্যসামগ্রী পাঠানো শুরু হবে বলে জানানো হয়েছে।কূটনৈতিক সূত্রে জানা যায়, কুয়েতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে।অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে হুমায়ুন কবির কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ বরাবর একটি আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।আরও পড়ুন, মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ভাড়া ছাড়পত্রে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং কুয়েতের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।সফরকালে উভয় দেশের প্রতিনিধিরা বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।বিশ্লেষকরা মনে করছেন, এই মানবিক উদ্যোগ শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, বরং আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।