দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফুলবাড়ীয়ায় ঐক্যবদ্ধ জনতার উদ্যোগে ৩ শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ জনতা’। পৌরসভার ৯ টি ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে প্রায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর পৌরসভার রশীদ মেম্বারের বাড়ি প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোঃ জাকির হোসেন এবং সঞ্চালনা করেন পৌর ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন হুমায়ুন।

আরও পড়ুন, ঈদকে সামনে রেখে বিপনী বিতান গুলোতে উপচে পড়া ভিড়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জিএস কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ঐক্যবদ্ধ জনতার সদস্য মোঃ কামরুল বারী, আঃ কাদের মাস্টার, মোঃ সেলিম হোসেন, মাইনউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে কবির হোসেন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন, মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকিতে শিশুরা

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে করে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। উল্লেখ্য, এবারের আয়োজনে পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বিষয় : ময়মনসিংহ খাদ্যসামগ্রী ফুলবাড়ীয়া ঈদ সামগ্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফুলবাড়ীয়ায় ঐক্যবদ্ধ জনতার উদ্যোগে ৩ শতাধিক পরিবার পেল ঈদ সামগ্রী

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ জনতা’। পৌরসভার ৯ টি ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে প্রায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর পৌরসভার রশীদ মেম্বারের বাড়ি প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোঃ জাকির হোসেন এবং সঞ্চালনা করেন পৌর ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন হুমায়ুন।

আরও পড়ুন, ঈদকে সামনে রেখে বিপনী বিতান গুলোতে উপচে পড়া ভিড়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জিএস কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ঐক্যবদ্ধ জনতার সদস্য মোঃ কামরুল বারী, আঃ কাদের মাস্টার, মোঃ সেলিম হোসেন, মাইনউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে কবির হোসেন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন, মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকিতে শিশুরা

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে করে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। উল্লেখ্য, এবারের আয়োজনে পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় ৩ শতাধিক গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত