উচ্চ আদালতের নির্দেশনা যেন কাগজেই সীমাবদ্ধ! পাহাড়, বন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তিন পার্বত্য জেলায় ইটভাটা বন্ধের নির্দেশনা থাকলেও বান্দরবানে থামছে না অবৈধ ইটভাটার কার্যক্রম। শুষ্ক মৌসুম সামনে রেখে জেলার সাত উপজেলায় থাকা ৭৩টি ইটভাটায় পুরোদমে চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ভয়াবহ তথ্য হলো, এসব ভাটার একটিরও বৈধ অনুমোদন কিংবা পরিবেশগত ছাড়পত্র নেই। প্রশাসনের অভিযান, জরিমানা ও মামলাও থামাতে পারছে না ভাটার মালিকদের তৎপরতা। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি লামা উপজেলার ফাইতং ইউনিয়নে। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে থাকা ৩০টি ইটভাটার মধ্যে ২৬টিতেই এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানোর প্রস্তুতি চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব ভাটার জন্য নির্বিচারে পাহাড় কেটে মাটি সংগ্রহ, বনাঞ্চল থেকে গাছ কেটে জ্বালানি কাঠ সংগ্রহ এবং প্রাকৃতিক ঝিরি ও খালের পানি ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পানির উৎস। কালো ধোঁয়া, ধুলাবালি ও ভারী যানবাহনের শব্দে বিপর্যস্ত হচ্ছে জনজীবন, ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনা। জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর উপজেলায় ১৪টি, লামায় ৪১টি, নাইক্ষ্যংছড়িতে ৯টি, আলীকদমে ৩টি, রুমায় ২টি, থানচিতে ১টি এবং রোয়াংছড়িতে ৩টি ইটভাটা রয়েছে। অর্থাৎ জেলার সাত উপজেলায় মোট ৭৩টি ইটভাটার কোনোটিরই বৈধ অনুমোদন নেই। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তিন পার্বত্য জেলার ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দেন উচ্চ আদালত। সে সময় ফাইতংসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা এবং ভাটাগুলোতে বন্ধের নোটিশ টাঙানো হলেও বাস্তবে বন্ধ হয়নি কার্যক্রম। এদিকে গত ১২ নভেম্বর দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে নতুন করে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ রয়েছে। ইটভাটায় কাঠ পোড়ানোর ভয়াবহ চিত্র উঠে এসেছে সংশ্লিষ্টদের বক্তব্যে। ফাইতংয়ের একটি ইটভাটার ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি ভাটায় এক দফায় ছয় থেকে আট লাখ ইট পোড়াতে প্রায় ৬০০ থেকে ৭০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়। এক মৌসুমে প্রায় ১০ দফা ইট পোড়ানো হয়। এতে একটি ভাটায় ছয় থেকে সাত হাজার মণ কাঠের প্রয়োজন হয়। এসব কাঠ পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন, লামা পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন নাজমুল হাসান নাজিম
ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়ার বাসিন্দা মংপ্রু মারমা বলেন, ইটভাটার চুল্লি জ্বালানো হলে কালো ধোঁয়ায় পুরো পাড়া ও বিদ্যালয়ের প্রাঙ্গণ আচ্ছন্ন হয়ে যায়। ভাটার গাড়ি চলাচল ও যন্ত্রপাতির শব্দে শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। ইটভাটায় শিবাতলী খালের পানি ব্যবহারের পাশাপাশি শ্রমিক ও যানবাহনের চলাচলে খালের পানি দূষিত হচ্ছে। ফলে স্থানীয় মানুষের জন্য খালের পানি ব্যবহার কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, আইনগত অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করেছেন ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহম্মদ। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই প্রতিবছর ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে তাঁদের কোনো আইনগত অনুমতিপত্র নেই। ফাইতংয়ের ৩০টি ভাটার মধ্যে ২৬টিতে এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে বলেও জানান তিনি। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানের বিষয়ে তাঁর বক্তব্য আরও উদ্বেগজনক। তিনি বলেন, “ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা আসবেন, ইটভাটা বন্ধ থাকবে না, চলবে। অতীতেও এভাবে চলেছে, এবারো চলবে।” জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাহাড় কাটার দায়ে লামা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ফাইতং ইউনিয়নেই পাহাড় কাটার দায়ে ইটভাটার মালিকদের কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান বলেন, ইটভাটার মালিকেরা উচ্চ আদালতের নির্দেশনা মানছেন না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনায় এসআরবি, পুলিশ, আনসার, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, গত বছরও কয়েকটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু মালিকেরা রাতারাতি আবার চিমনি নির্মাণ করেন। দুর্গম এলাকায় ভাটাগুলো অবস্থিত হওয়ায় একবার অভিযান পরিচালনার পর পুনরায় অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। তারপরও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন উঠেছে, উচ্চ আদালতের নির্দেশ, পরিবেশ অধিদপ্তরের মামলা-জরিমানা এবং প্রশাসনের অভিযান—সবকিছুর পরও কীভাবে বছরের পর বছর অবৈধ ইটভাটার কার্যক্রম চলছে? পাহাড় ও বন ধ্বংসের এই তৎপরতা বন্ধে এবার কি কার্যকর পদক্ষেপ নিতে পারবে প্রশাসন, নাকি আরেকটি ইট পোড়ানোর মৌসুম পার হবে আগের মতোই?

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬