দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিমরাইল বিলের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের সঙ্গে মতবিনিময়

কৃষকদের সঙ্গে মতবিনিময়
কৃষকদের সঙ্গে মতবিনিময়
ছবি: কৃষকদের সঙ্গে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল বিলের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জবাব সুব্রত গোস্বামী এবং উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক।

আরও পড়ুন, জিএমপির ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

সভায় শিমরাইল বিলের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, কৃষিকাজে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেন উপস্থিত অতিথি ও কৃষকেরা। অনাবাদি জমি কৃষিকাজে ব্যবহার উপযোগী করতে কৃষকদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পায়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিলের অনাবাদি জমি কৃষি উৎপাদনে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : মতবিনিময় কৃষক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিমরাইল বিলের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x