দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে তিন জাতীয় দিবস ঘিরে ব্যাপক আয়োজন, নেওয়া হলো নানা কর্মসূচি

প্রস্তুতিমূলক সভা
প্রস্তুতিমূলক সভা
ছবি: প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপস্থিত ছিলেন। সভায় দিবসগুলো উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অনুষ্ঠান আয়োজন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন, সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে টাউন হল পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও ময়মনসিংহের মুক্তিযুদ্ধের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন স্থানে ব্যানার স্থাপন এবং সিটি করপোরেশনের ডিজিটাল ডিসপ্লেতে প্রচারের উদ্যোগ নেওয়া হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় থানাঘাটের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার রোধে শ্যামনগরে সচেতনতামূলক উঠান বৈঠক

এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো এবং তাঁদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সভায় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দিবসগুলো যথাযথভাবে উদযাপনে আয়োজকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিভিন্ন সংগঠন ও অংশগ্রহণকারীদের মধ্যে দায়িত্ব বণ্টন করে উপকমিটি গঠনের মাধ্যমে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আসন্ন আয়োজন সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে এসব দিবসের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য। দিবসগুলোকে আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধানের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দিবস উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : ময়মনসিংহ জাতীয় দিবস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে তিন জাতীয় দিবস ঘিরে ব্যাপক আয়োজন, নেওয়া হলো নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x