দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কেশবপুরে প্রস্তুতি সভা

যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।

আরও পড়ুন, ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি

 এছাড়াও সভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেশবপুর উপজেলার আহ্বায়ক সম্রাট হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান। সভায় দিবস দুটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে পালনের বিভিন্ন কর্মসূচি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ এবং দৈনিক স্পন্দন পত্রিকার কেশবপুর প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম। পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বিষয় : দিবস বুদ্ধিজীবী বিজয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কেশবপুরে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x