কুলাউড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।আরও পড়ুন, শিবচরে লিটন চৌধুরী স্কয়ারের নাম পরিবর্তন, নতুন নাম শিবচর পৌর স্কয়ারঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও আলোকবর্তিকা। তাঁদের আত্মত্যাগের পথ ধরেই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।