দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর আহম্মেদ ও ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা। 

আরও পড়ুন, শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আলোচনা

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বাঙালি জাতি সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই স্বাধীনতা অর্জন করেছে। 

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিষয় : নারায়ণগঞ্জ বুদ্ধিজীবী সোনারগাঁয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর আহম্মেদ ও ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা। 

আরও পড়ুন, শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আলোচনা

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বাঙালি জাতি সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই স্বাধীনতা অর্জন করেছে। 

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত